,

করাচিতে বাড়িতে পুষছে অজগর, কোনোটি ২০ ফুট, কোনোটি ১২

news-image

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নিজ বাড়িতে শতাধিক পাইথন বা অজগর সাপ পুষছে দুই ভাই। হাসান হোসেইন এবং হামজা হোসেইন নামের এ দুই ভাই সংগ্রহের অজগরগুলোর মধ্যে একটি ২০ ফুট সাপও রয়েছে। এছাড়া ১২ ফুট দৈর্ঘ্যের দুটি অস্বাভাবিক রংয়ের অজগরও রয়েছে।  সম্প্রতি তারা আমেরিকার একটি কম্পানি থেকে ৭৫টি বাচ্চা এবং ২৫টি বড় অজগর আমদানি করেছে। গত বছর এ দুই ভাই ১৬টি আমেরিকা থেকে ১৬টি অজগর আমদানি করেছে।snak

অজগর সাপ সপ্তাহে একবারমাত্র খাদ্য গ্রহণ করে উল্লেখ করে তারা জানান, বড় সাপগুলো তাজা ইঁদুর খায়। আর ছোটগুলোকে খাবার হিসেবে দেওয়া হয় ছোট সাদা ইঁদুর। অজগরের বিষ নেই এবং সাধারণভাবে মানুষকে আক্রমণ করে না। তবে এ জাতীয় সাপ মানুষকে আক্রমণ করতে পারে বলে স্বীকার করেন তারা। অবশ্য তাদেরকে সাপ ঘরে পোষার জন্য সিন্ধুর বন্যপ্রাণী বিভাগ অনুমোদন দিয়েছেন বলে জানান তারা।

অবশ্য করাচি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ড. আনসার রিজভি বলেন, অজগর অনায়াসে কুমিরকে পেঁচিয়ে দমবন্ধ করে মেরে ফেলতে পারে। এ জাতীয় সাপ কেউ ঘরে পোষে না বলেও জানান তিনি। ১৪ ফুট সাপ অনায়াসে একজন মানুষকে দমবন্ধ করে মেরে খেয়ে ফেলতে পারে বলেও দাবি করেন তিনি। আমেরিকায় অজগর সাপ নিজ কেয়ারটেকারকে দমবন্ধ করে মেরে ফেলেছে বলে জানান তিনি।

একই সঙ্গে তিনি স্বীকার করেন, সাপ স্বভাবে আগ্রাসী নয় এবং ক্ষুধার্ত না থাকলে কিংবা কেউ বিরক্ত না করলে মানুষকে আক্রমণ করে না। সূত্র : বাংলা আইআরআইবি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে