বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ৫ হাজার পিস ইয়াবা ও টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫,১০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ১০ হাজার টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের মনিয়ন্দ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করলেও সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।আটক ইসমত আরা (৪০) আরা মনিয়ন্দ গ্রামের মৃত ইউসুফ মিয়ার স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মনিয়ন্দ গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান চলাকালে ক্রেতা সেজে মাদক ব্যবসায়ী ইসমত আরাকে ইয়াবা ট্যাবলেটের জন্য অর্ডার করা হলে তিনি বাড়ি থেকে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে আসেন। পরে মনিয়ন্দ বিজিবি ক্যাম্পের সহায়তায় ইসমত আরার বাড়িতে অভিযান চালিয়ে আরও ১,১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ১০ হাজার টাকাসহ ইসমত আরাকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে