,

প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানার অপেক্ষায়

news-image

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ প্রাণভিক্ষা চাইবেন কি না, সে সিদ্ধান্ত তারা পরে জানাবেন বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন। ওই সিদ্ধান্ত জানতে শুক্রবার আবার তাদের সঙ্গে কথা বলবে কারা কর্তৃপক্ষ।

 আইনি সব বিষয়ের নিষ্পত্তি হয়ে যাওয়ায় এখন সাবেক এই দুই মন্ত্রীর সামনে কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগই বাকি আছে।

কারাগারের একজন কর্মকর্তা বলেন, 'বৃহস্পতিবার দিবাগত রাতে সালাউদ্দিন ও মুজাহিদকে রায় পড়ে শোনানো হয়েছে। তারা প্রাণভিক্ষার আবেদন করবেন কি না সে ব্যাপারে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি, সময় নিয়েছেন।' ওই কর্মকর্তা বলেন, 'শুক্রবার আবারও তাদের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হবে। কারা কর্তৃপক্ষ ফাঁসির সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আইন অনুযায়ী এ প্রক্রিয়ায় ধাপগুলো মেনে চলা হবে।'

সালাউদ্দিন ও মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের বিচারের সব আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। এখন কেবল তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। এটা না চাইলে বা রাষ্ট্রপতি ক্ষমা না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ড কার্যকর করবে বলে জানান ওই কর্মকর্তা।

বুধবার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দেয়া ওই রায়ে বৃহস্পতিবার বিচারকদের স্বাক্ষরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে অনুলিপি পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির রায়ের কপি নেয়ার পর আনুষ্ঠানিকতা শেষ করে রায়ের মূল অংশটি ইংরেজি থেকে বাংলায় তর্জমা করা হয়। রাত সাড়ে ১০টার পর জ্যেষ্ঠ কারা কর্মকর্তাদের উপস্থিতিতে কনডেম সেলে দুই ফাঁসির আসামিকে পড়ে শোনানো হয় ওই রায়। তখনই জানতে চাওয়া হয়- তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ