সাকা-মুজাহিদের রায় কার্যকর নিয়ে চাপে সরকার
যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির দ-প্রাপ্ত দুই আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলি আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে সারা দেশে একটি অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে।
যদিও এর আগে সরকার বিভিন্ন রাজনৈতিক চাপ উপেক্ষা করেছে। যেকোনো সময় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্যারিস হামলার ঘটনায় এবং দেশে উদ্ভূত এ ধরনের পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাল্টা ও ফ্রান্স সফর বাতিল করেছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ভয় করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের সব বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।
সব জেলখানা এবং সচিবালয়েও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেশের প্রধান পয়েন্টগুলোর চেকপোস্টে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের ভেতরে এবং বাইরে হামলার সম্ভাবনা রয়েছে এবং একইসাথে আরও খারাপ কোনো ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে।
দেশে গত দুই মাসের জঘন্য হামলাগুলো প্রমাণ করে, দুবৃত্তদের থামনো সম্ভব হচ্ছে না।
সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শুধু বিএনপি এবং জামায়াতই অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে না। ২০০৯ সাল থেকেই বিভিন্ন নাশকতামূলক ঘটনা ঘটে আসছে এবং এ কারণে সরকারও সতর্ক রয়েছে।
মন্ত্রী অভিযোগ করেন, জনগণের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘তবে সরকারও অলস বসে নেই। অপরাধীদের গ্রেফতার চলছে এবং গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। ’
কয়েকজন সিনিয়র মন্ত্রী জানান, যেভাবে সরকার তিন মাসের অগ্নি সন্ত্রাস নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল একইভাবে খুব শিঘ্রই চলমান পরিস্থিতিও নিয়ন্ত্রণে নিয়ে আসবে।
তারা বলেন, এ পরিস্থিতি আগামি বছরের ৫ জানুয়ারী পর্যন্ত চলতে পারে। বিরোধী দল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে সমস্যা সৃষ্টির চেষ্টা করতে পারে। বিদেশি নাগরিকেদের ওপর হামলার ঘটনায় দেশে বাড়তি নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও আরেকজন ইতালিয় নাগরিক ডা. পিয়েরো পিশামের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর আগে ঢাকা সেনানিবাসের কচুক্ষেত চেকপোস্টে এক মিলিটারি পুলিশকে কুপিয়ে আহত করা হয়েছে। ক্ষমতাসীন দলের নেতারা মনে করছেন, আলি আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় কার্যকরকের সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
সরকারের কিছু নীতি নির্ধারক সন্দেহ করছেন, দেশি বিভিন্ন চক্র আন্তর্জাতিক চক্রের সাথে হাত মিলিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করছে। তারা মনে করছেন, আগামি বছরের ফেব্রুয়ারী পর্যন্ত এ পরিস্থিতি চলতে পারে।
তবে এসব অভিযোগ বারবার অস্বীকার করে আসছে বিএনপি জামায়াত। বিএনপির স্থায়ী কামটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার এসব ঘটনাকে রাজনৈতিকভাবে আরোপের চেষ্টা করছে। বিএনপি এবং জামায়াতকে অযৌক্তিভাবে দোষারোপের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে।











