বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধ হবে: হানিফ

news-image

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ আগামী মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হাইকোর্ট ইতোমধ্যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও তাদের নিবন্ধন বাতিল করেছে। এই রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল এখন আপিল বিভাগে আছে। আইনি প্রক্রিয়া চলছে। আশা করি, আগামী মার্চের মধ্যে এর সমাধান হবে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে।
 
বৃহস্পতিবার দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ এসব কথা বলেন। তিনি আরও বলেন, খালেদা জিয়া ও জামায়াত মিলে  বারবার যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা করেছে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। জনগণ এই বিচারের পক্ষে ছিল বলেই তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। আর জনগণ বিচার চায়- এটি বুঝতে পেরেই তারা সাকা-মুজাহিদের ফাঁসিরে রায়ের পরও নিশ্চুপ আছে।
 
দিনাজপুরে ইতালি নাগরিকের ওপর হামলার ঘটনাকে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা হিসেবে মন্তব্য করেন তিনি। জনগণ জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছে দাবি করে তিনি বলেন, জনগণ এই হরতাল প্রত্যাখ্যান করেছে। জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ সময় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট আফজাল হোসেন, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, এ কে এম এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।   

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা