,

আখাউড়া-আগরতলা জিরো পয়েন্টে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন

নিজস্ব প্রতিবেদক : ভারতে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানির জন্য আখাউড়া-আগরতলা সীমান্ত জিরো পয়েন্টে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন শুরু করেছে বাংলাদেশ টেলি কমিউনিকেশন লি. (বিটিসিএল)। শুক্রবার আখাউড়া সীমান্ত জিরো পয়েন্টে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনের কাজটি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী, জিএম ট্রান্সমিশন শাহীদুল আলম, মার্কেটিং প্রধান কবির হাসানসহ কর্মকর্তারা।
 বিটিসিএল’র পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লি. কর্তৃক চাহিদা অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহের পর উদ্বৃত্ত ব্যান্ডউইথ ভারতে রপ্তানির লক্ষ্যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে। উক্ত ব্যান্ডউইথ রপ্তানি প্রক্রিয়ায় বিটিসিএল দেশের অভ্যন্তরে ফাইবার অপটিক লিংক প্রদান করেছে। আখাউড়া স্থলবন্দরের সন্নিকটে জিরো পয়েন্টের কাছে বিএসএনএল (ভারত সঞ্চার নিগম লিমিটেড) কর্তৃক স্থাপিত অপটিক্যাল ফাইবার এর সাথে বিটিসিএল’র সংযোগ সম্পন্ন হয়। এতে বাংলাদেশ হতে ভারতে ব্যান্ডউইথ রপ্তানির দীর্ঘদিনের প্রতীক্ষিত সময়ের অবসান ঘটল। বাংলাদেশ অংশের যাবতীয় কাজ বিটিসিএল নির্ধারিত সময়ের পূর্বেই সম্পন্ন করায় ব্যান্ডউইথ রপ্তানিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।
জানা যায়, প্রাথমিক ভাবে ১০ গিগাবাইট পরিমাণ ব্যান্ডউইথ রপ্তানি করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে চল্লিশ গিগাবাইট রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্যে বিটিসিএল প্রয়োজনীয় লিংকসহ ফাইবার স্থাপন করেছে যাতে কোনো অসুবিধা না হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ