,

মারা যাচ্ছে সুন্দরবনের হাজারো গাছ

news-image

প্রাকৃতিক দুর্যোগ আর জোয়ারের পানিতে সুন্দরবনে মারা যাচ্ছে হাজারো গাছ। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনটি, প্রতি বছরই সইছে এই ধকল। এ নিয়ে তেমন কোনো উদ্বেগ নেই বন বিভাগের। ক্ষয়-ক্ষতির পরিসংখ্যানও নেই তাদের কাছে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক নিয়মেই সব কিছু হচ্ছে, আর পুরো বিষয়টি তাদের পর্যবেক্ষণে রয়েছে। সুন্দরবনের কটকা ও জামতলা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নিম্নচাপ আছড়ে পড়ে এই দুটি এলাকায়।sondor

সাগরের প্রবল জোয়ার গ্রাস করে নেয় সুন্দরবনের গাছ। বনের মাটি সরে গিয়ে বেরিয়ে যায় শেকড়। পরে একসময় মরে যায় এসব গাছ। এতে ধ্বংস হচ্ছে, বনভূমি। এছাড়া সৈকত থেকে আধা কিলোমিটার পর্যন্ত বনের ভেতর জমা হচ্ছে বালুর স্তর। বালুর নিচে চাপা পড়ে মারা যায় অসংখ্য গাছ। সাগর সংলগ্ন এলাকায় প্রতিবছর এভাবে হাজার হাজার গাছ মরে গেলেও কোন মাথাব্যথা নেই বন বিভাগের। এতে ক্ষোভ জানিয়েছেন সুন্দরবন বিশেষজ্ঞরা। বিষয়টি তাদের পর্যবেক্ষনে রয়েছে জানিয়ে বন বিভাগ বলছে, প্রকৃতির স্বাভাবিক নিয়মেই সুন্দরবনের কোথাও গাছ ভাঙছে আবার কোথাও জন্মাচ্ছে।

সুন্দরবনের রয়েছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়াসহ ৩৩৪ প্রজাতির গাছ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে