,

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু

news-image

নিউজ ডেস্ক : মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গাজীপুরের টঙ্গীতে আগামী বছরের ৮ জানুয়ারি শুরু হবে। শেষ হবে ১০ জানুয়ারি।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।

মন্ত্রী জানান,  ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি। শেষ হবে ১৭ জানুয়ারি। কামাল বলেন, ইজতেমা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওয়াচ টাওয়ার, পর্যাপ্ত সিসি ক্যামেরা, হ্যালিপ্যাড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।

বিদ্যুৎ, পানি, গ্যাস সার্ভিসসহ সকল সুযোগ-সুবিধা আগের মতোই থাকবে। বিদেশী নাগরিকদের বিশেষ ভিসা নিয়ে বিশ্ব ইজতেমায় আসতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে