বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ

news-image

ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।


আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।


বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত থেকে কুয়াশা পড়া শুরু হলে ফেরিগুলো ধীরগতিতে চলে। ভোররাতে ঘন কুয়াশা পড়লে বায়রা বাতি কিছু দেখা যায়নি। এ জন্য শিমুলিয়া থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।


বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, ঘন কুয়াশার জন্য ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় ছয়টি ফেরি নোঙর করে রয়েছে। ফেরিগুলোতে রয়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ ট্রাক ও মাইক্রোবাস। যাত্রী রয়েছে কয়েক শতাধিক।


গিয়াসউদ্দিন আরো জানান, কুয়াশা কেটে গেলে ফেরি ছাড়া হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা