,

সাকা-মুজাহিদ কনডেমড সেলে, কারাগারে আদেশ যায়নি

news-image

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে রাখা হয়েছে। অবশ্য রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের সংক্ষিপ্ত আদেশ এখনো কারাগারে পৌঁছায়নি।

আজ বুধবার সন্ধ্যায় কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) গোলাম হায়দার প্রথম আলোকে এ কথা বলেন।

মুজাহিদ আগে থেকেই কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আর আজ সালাউদ্দিন কাদের চৌধুরীকে কাশিমপুর কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁদের কনডেমড সেলে রাখা হয়েছে।

এই দুই আসামির করা রায় পুনর্বিবেচনার দুটি পৃথক আবেদন আজ আপিল বিভাগ খারিজ করে দেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আপিল খারিজ হওয়ায় রায় কার্যকর হওয়া এখন সময়ের ব্যাপার। তিনি বলেন, সংক্ষিপ্ত আদেশের কপি কারাগারে পৌঁছানোর পর ফাঁসির দণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, এর আগে অবশ্য দুই আসামিই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে