,

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার চেয়ে নিরাপদ বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিশ্বের অন্যতম এক নিরাপদ দেশ। নিরাপত্তার দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চেয়ে উপরে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক জনমত জরিপ সংস্থা গ্যালাপের এক প্রতিবেদনে একথা বলা হয়। খবর বাসসের।


 
জরিপে দেখা যায় যে, ৮৯ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। এরপরই রয়েছে যথাক্রমে উজবেকিস্তান (৮৮ পয়েন্ট) ও হংকং (৮৭ পয়েন্ট)।
 


প্রতিবেদনে বাংলাদেশ বিশ্বের নিরাপদ দেশ হিসেবে ৭৮ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার উপরে অবস্থান করছে। বাংলাদেশের পরের অবস্থানের এ দেশ দু’টির পয়েন্ট হচ্ছে ৭৭। এক্ষেত্রে ৭৫ পয়েন্ট নিয়ে ফ্রান্সের অবস্থানও বাংলাদেশের নিচে।
 


সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকির দেশ হচ্ছে লাইবেরিয়া ও ভেনিজুয়েলা। এ দুটি দেশের পয়েন্ট হচ্ছে যথাক্রমে ৪০ ও ৪২।
 


আঞ্চলিক পর্যায়ে লাতিন আমেরিকার নিরাপত্তা ঝুঁকির ব্রাজিল ৫২ পয়েন্ট ও মেক্সিকো ৫৯ পয়েন্ট।
বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পয়েন্ট হচ্ছে ৬৭, পাকিস্তান ৬০ এবং নেপাল ও ভুটান ৭৩ পয়েন্ট নিয়ে একই অবস্থানে রয়েছে।


 
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল শ্রীলংকা ৭৯ পয়েন্ট নিয়ে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের উপরে অবস্থান করছে।


 
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ৮৭ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়া রয়েছে তালিকার শীর্ষে। এ অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ৬৪, থাইল্যান্ড ৭৪ এবং ভিয়েতনামের পয়েন্ট হচ্ছে ৭২।


 
২০১৪ সালে ১৪১ দেশের ১ লাখ ৪২ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়। এ জরিপে অংশগ্রহণকারীদের জন্য ৩টি প্রশ্ন ছিল- ১. পুলিশের উপর আস্থা, ২. রাতে চলাফেরা ও ৩. চুরি বা ডাকাতির ঘটনা। এই ৩ প্রশ্নের জবাবের ভিত্তিতে গ্যালাপের আইন-শৃঙ্খলা প্রতিবেদন-২০১৫ প্রণীত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে