,

প্রিয়তমাকে বাঁচাতে নিজের শরীর দিয়ে আগলে রাখি

news-image

সবখানে লুটিয়ে পড়ছিল মানুষ। গগনবিদারী চিৎকার ভেসে আসছিল। জীবন বাঁচানোর প্রাণান্ত চেষ্টায় ব্যস্ত ছিল সবাই। যখন বুঝতে পারলাম কি ঘটছিল তখন আমার প্রথম চিন্তা ছিল কীভাবে আমার  প্রিয়তমাকে নিয়ে সেখান থেকে বের হতে পারি। ভালোবাসার মানুষকে বাঁচাতে নিজের শরীর দিয়ে তাকে আড়াল করে রাখি। শেষবারের মতো তাকে বলি- ভালোবাসি। শুক্রবার ব্যাতাক্লাঁ কনসার্ট হলে সন্ত্রাসীদের হত্যাযজ্ঞ থেকে বেঁচে আসা বৃটিশ নাগরিক মাইকেল ও’কনরের বর্ণনায় ভয়াল অভিজ্ঞতার পাশাপাশি উঠে আসে তার ভালোবাসার গল্প। এ খবর দিয়েছে বৃটেনের সান ও’কনর বলেন, হামলাকারীদের কোন কথা বলতে বা চিৎকার করতে শুনিনি। ওরা শুধু উপস্থিত মানুষদের লক্ষ্য করে নির্বিচারে গুলি করছিল। তাদের বন্দুকের ম্যাগাজিন খালি হবার সঙ্গে সঙ্গে প্রত্যেকে উঠে দরজার দিকে আরেকটু আগানোর চেষ্টা করে। আবারও তারা রিলোড করে গুলি করা শুরু করে আমাদের দিকে। ও’কনর জানান, তার ভালোবাসার মানুষকে বন্দুকধারীদের চোখের আড়াল রাখতে নিজের শরীর দিয়ে তাকে আগলে রাখেন। মানসিকভাবে মৃত্যুর প্রস্তুতি নিয়ে প্রিয়তমাকে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি’। কিন্তু দৃপ্তকণ্ঠে সে ও’কনরকে জবাব দেয় আমরা এখানে মরবো না। হামলাকারীদের বিষয়ে ও’কনর বলে, আমরা তাদেরকে জিততে দিতে পারি না। ওরা পিশাচ। তারা কোন কিছুর প্রতিনিধিত্ব করে না। ওরা মুসলিম নয়। ওরা স্রেফ পশু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে