বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কনডেম সেলে শুধু কাদছেন ঐশী!

news-image

নিউজ ডেস্ক : পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় ফাঁসির আদেশ দেয়া হয়েছে তাদের মেয়ে ঐশী রহমানকে। বর্তমানে ঐশী রহমানের দিন কাটছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে।

 


তবে কনডেম সেলে মন ভালো নেই ঐশীর। তার সঙ্গে থাকা আরও দুই ফাঁসির আসামির সঙ্গেও ঐশী ঠিকমতো কথা বলছে না। নিজের মতো করেই থাকছে সে। খাওয়া-দাওয়া করছে না ঠিকমতো। শুধু কান্নাকাটি করছে সে।
শনিবারও সারাদিন তার মন খারাপ ছিল। এর আগের দিন শুক্রবার রাতে অনেক কান্নাকাটি করেছে ঐশী। কারা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

 


বৃহস্পতিবার রায় ঘোষণার পর ঐশীকে কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়। তার সঙ্গে আরও ২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী রয়েছে।

 


ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম বলেন, ঐশীকে কনডেম সেলে রাখা হয়েছে। কয়েদির নির্ধারিত পোশাক পরতে দেয়া হয়েছে তাকে।

 


কারা সূত্র জানিয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঐশীর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন নারী রয়েছে। ওই দুজন একই কনডেম সেলে। বৃহস্পতিবার রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশীকে ওই দুই নারীর সঙ্গে একই সেলে রাখা হয়েছে। ঐশীকে সেখানে নেয়ার সঙ্গে সঙ্গে তার স্বাভাবিক পোশাকের পরিবর্তে কয়েদির নির্ধারিত পোশাক দেয়া হয়।

 


পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বাবা-মাকে খুন করার দায়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দেন। এ মামলায় ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে দুই বছরের কারাদণ্ড ও আসাদুজ্জামান জনিকে বেকসুর খালাস দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা