,

আগরতলার বিষাক্ত কাল বর্জ্যপানি বন্ধের দাবি

news-image

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর ঘেঁষা সিঅ্যান্ডবি খাল ও জজি নদী দিয়ে আগরতলার কলকারখানার রাসায়নিক বর্জ্য মিশ্রিত দুর্গন্ধযুক্ত বিষাক্ত কাল পানি আসার ফলে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ১৫টি গ্রামের মানুষের স্বাস্থ্য ঝুঁকিসহ এলাকায় পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। 
বিষাক্ত কাল পানি বন্ধের দাবিতে আজ ১৬ নভেম্বর ২০১৫ তারিখ বিকাল ১৫০০ ঘটিকায় আখাউড়া স্থলবন্দর এলাকায় ক্ষতিগ্রস্থ কয়েক শতাদিক এলাকাবাসী মানববন্ধন করে কলকারখানার বর্জ্য মিশ্রিত দুর্গন্ধযুক্ত কাল পানি প্রবাহ বন্ধের জন্য মানবন্ধন করেন। 
এ সময় মানবন্ধনে অংশনেওয়া অনেকের হাতে ছিল বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার। ব্যানারের মধ্যে লিখা ছিল পরিবেশ বাঁচান, আামাদের বাঁচতে দিন, সত্যিকারের বন্ধু হলে বিষাক্ত পানি বন্ধ করুন, পানি শোধনাগার চালু করুন, কাল দূষিত পানি বন্ধ করুন, আমাদের পরিবেশ রক্ষা করুন, জীব বৈচিত্রকে বাঁচান, খাদ্য উৎপাদন করতে দিন,
SAVE USDO NOT KILL USSAVE  ENVIRONMENTS,      SAVE  FARMER’S ইত্যাদি ।

মানববন্ধনে অংশনেয়া ভূক্তভোগীরা জানান, ১৯৭২ সাল থেকে আগরতলার সকল প্রকার শিল্পবর্জ্য, মিল কারখানা এবং আবাসিক এলাকার সকল প্রকার বর্জ্য আখাউড়া আইসিপির পাশ দিয়ে প্রবাহমান নালা দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে। ১৯৭২-১৯৮০ সাল পর্যন্ত এই নালা দিয়ে প্রবাহমান বর্জ্য সহনীয় পর্যায়ে থাকলেও বর্তমানে কলকারখানার বর্জ্য মিশ্রিত দুর্গন্ধযুক্ত রাসায়নিক ক্যামিকেল মিশ্রিত (ময়লা) কালো পানি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে সীমান্ত এলাকার পরিবেশ ও জীব বৈচিত্রের মারাত্মক ক্ষতি সাধন করছে। দীর্ঘদিন ধরে সীমান্ত ঘেঁষা সিঅ্যান্ডবি খাল ও জজি নদী দিয়ে আসা কালো আর উৎকট গন্ধের এই পানিতে উপজেলার ১৫টি ইউনিয়নের মানুষ মারাত্বক ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাষাবাদের জমিতে এই ময়লা পানি প্রবেশের কারণে জমির উর্বরতা শক্তি নষ্টসহ কৃষকরা বিভিন্ন ধরনের মারাত্মক চর্মরোগ এবং শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে। এই বর্জ্য মিশ্রিত ময়লা পানি প্রবাহ বাংলাদেশের নদী নালার পানির সাথে মিশ্রনের ফলে মাছসহ সকল প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন হচ্ছে। 
আখাউড়া স্থল বন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বলেন, রাসায়নিক বর্জ্য মিশ্রিত দূর্গন্ধযুক্ত ময়লা পানির উৎকট গন্ধের কারণে সকল সংস্থার সদস্যরাও প্রতিনিয়ত অসুস্থ্য হয়ে পড়ছেন ফলে নিজেদের দায়িত্বও তারা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হচ্ছেন। বর্তমানে পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে যে, পরিবেশ বিপর্যয়ের এই বিষয়টি জন্য বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহন করা জরুরী বলে তাদের অভিমত ব্যক্ত করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ