শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা বাড়াতে বাধা নেই

news-image

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভায় তোলার বিষয়ে হাই কোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। এর ফলে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ৫৭ থেকে ৬৫ বছরে উন্নীত করতে আর বাধা থাকছে না। এখন প্রস্তাবটি মন্ত্রী পরিষদে উপস্থাপন করা যাবে। রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী আজহার উল্লাহ ভূইয়া সাংবাদিকদের বলেন, আদালত বলেছে, মুক্তিযোদ্ধাদের বয়স বৃদ্ধির ক্ষেত্রে ৬৫ বা যে কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারে।