ব্লগার নিলয় হত্যা মামলায় চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার
ব্লগার নীলাদ্রী চট্টোপধ্যায় নিলয় হত্যা মামলায় চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত তারেকুল আলম (২৫) সীতাকুন্ড পৌরসভা শিবিরের সহ-সভাপতি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এলএলএম-র শিক্ষার্থী। তারেকের পরিবার জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পাঁচলাইশ থানার প্রবর্ত্তক মোড় থেকে তারেকুল আলমকে গ্রেপ্তার করে ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল। রাতে তার মোবাইল ফোন বন্ধ পেয়ে পাঁচলাইশ থানায় যোগাযোগ করলে থানা থেকে জানানো হয়, ঢাকার খিলগাঁও থানার একটি মামলায় তারেকুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার নম্বর ১১ ও তারিখ-৭/৮/১৫। মামলাটি ব্লগার নিলয় হত্যাকা-ের বলে তারা জানতে পেরেছেন। পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, শনিবার রাতে ঢাকা ডিবির একটি দল প্রবর্ত্তক এলাকা থেকে তারেকুল নামে একজনকে গ্রেপ্তার করেছে। তবে কোন মামলায় গ্রেপ্তার করেছে তা আমার জানা নেই। গ্রেপ্তারের পর ডিবি পুলিশ রোববার তাকে ঢাকায় নিয়ে গেছে।











