,

নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের পেছেনের ডরমিটরি থেকে চিকিৎসক তানজিলা আক্তার মিথিলার (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে রবিবার রাত সাড়ে ৯টায় রুমের দরজা ভেঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

 


শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে রাত সাড়ে ৯টায় মিথিলার রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

 


তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আত্মহত্যার কারণ তদন্ত করে বের করা হবে বলেও জানান তিনি।

 

মিথিলার মামা খন্দকার শরীফ উদ্দিন জানান, মিথিলা বাংলাদেশ মেডিকেল থেকে ইন্টার্নি শেষ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মিজানের সঙ্গে ১১ মা্স আগে তার বিয়ে হয়। সে কুমিল্লা সদর উপজেলার কান্দিরপাড় গ্রামের মো. ফিরোজ আহমেদের মেয়ে।

 


মিথিলার এমন আকস্মিক মৃত্যুতে শোকে মুহ্যমান তার পরিবার। তার শোকাহত মা রোকেয়া বেগম ক্রন্দনরতম অবস্থায় তার মেয়েজামাই ড. মিজানের (ঘটনাস্থলে অনুপস্থিত) উদ্দেশ্যে বলছিলেন, ‘তুমি এখন পুরোপুরি স্বাধীন। তুমি মনের সুখে স্বাচিপের নির্বাচন কর। কেউ তোমাকে বাধা দিবে না। কিন্তু আমি তো একমাত্র মেয়েকে হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম।’

 


এদিকে, ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেল মাহমুদ জানিয়েছেন, আপাতত মৃতদেহ দেখে মনে হয়েছে আত্মহত্যার ঘটনা বিকাল (রবিবার) ৪-৫টার মধ্যে ঘটেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে