শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পরিবহন ধর্মঘট চলছে

news-image

নছিমন, করিমনসহ মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রাজশাহী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘট চলছে।


ধর্মঘটের ফলে ঢাকাসহ রাজশাহীর সঙ্গে দূরপাল্লা ও আন্তজেলা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক এ ধর্মঘটের ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের।


রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার জানান, সম্প্রতি মহাসড়কে অবৈধ যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায় বাসমালিক ও শ্রমিকদের লোকসান গুনতে হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাও বেড়েছে। প্রশাসন অবৈধ এসব যানবাহন বন্ধের কার্যকর উদ্যোগ না নিলে জেলার পাশাপাশি পরে রাজশাহী বিভাগ এবং দক্ষিণাঞ্চলের পরিবহন শ্রমিক-মালিকদেরও এ ধর্মঘটের সঙ্গে সম্পৃক্ত করা হবে।