বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে নূর হোসেন

news-image

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বহনকারী গাড়িটি জেলা কারাগারে পৌঁছেছে। দুপুর ২ টা ৫১ মিনিটে  কারাগারের ভেতরে ঢোকে গাড়িটি। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম শহিদুল ইসলাম সাত খুনসহ ১১ মামলায় নূর হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। ১২ মিনিট পরই নূর হোসেনকে নিয়ে ফের কারাগারের উদ্দেশ্যে রওনা দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 
 
এর আগে জেলা পুলিশ লাইনস থেকে শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়ি আদালতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাত্র আট মিনিটের ব্যবধানে গাড়িটি আদালত প্রঙ্গণে এসে পৌঁছায়। নূর হোসেনকে আদালত প্রঙ্গণে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা তার শান্তির দাবিতে শ্লোগান দিতে থাকে। 
 
শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরায় র‌্যাব-১-এর কার্যালয় থেকে তাকে নারায়ণগঞ্জে নেয়া হয়। 
 
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মেজর লিয়াকত হোসেন নূর হোসেনকে গ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে