,

বরের বয়স বেশি, তাতে কি? নিশ্চয়ই পয়সাওয়ালা!

news-image

সিলেট : বরের বয়স সত্তুরেরও বেশি। তাতে কি? থাকেন লন্ডনে, নিশ্চয়ই পয়সাওয়ালা! সুতরাং অষ্টাদশী সুন্দরী মেয়েকে তার হাতে তুলে দিতে বাবা-মা একটুও দ্বিধা করেননি। অবশ্য অনেকে বলেন, এটা সিলেটের চলতি সংস্কৃতি। লোকেরা লন্ডনে যান, পয়সা কামান। ততোদিনে অনেক বয়স হয়ে যায়। দেশে ফিরে কিশোরীকে বিয়ে করে সংসার পাতেন।

গতকাল বুধবার এরকমই এক ঘটনার ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন (৭০) দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। সেখানে তার স্ত্রী, এক মেয়ে (২১) ও এক ছেলে (১৯) আছে। সম্প্রতি মেয়েকে বিয়ে দিয়েছেন। 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা নাসির উদ্দিন সম্প্রতি দেশে আসেন। দেশে এসে আরেকটি বিয়ে করার খায়েশ জাগে তার। শুরু হয় আনকোরা পাত্রীর সন্ধান। পেয়েও যান। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় একটি মেয়েকে তার পছন্দ হয়। অভিভাবকদের সঙ্গে কথাবার্তাতেও বনিবনা হয়।

অবশেষে গতকাল বুধবার রাজনগর উপজেলার বাসিন্দা আলদা মিয়ার মেয়ে শিরীন বেগমকে (১৮) বউ করে ঘরে তোলেন নাসির উদ্দিন। বিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয় রাজনগর উপজেলার করিবুন নেছা কমিউনিটি সেন্টারে। 

বিয়ের মোহরানা হিসেবে নাসির নগদ ৫ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণ দিয়েছেন বলে জানা গেছে। তবে এটাও শুধু কাগজে কলমে।

নাসির উদ্দিন নববধূকে নিয়ে সিলেটের বিমানবন্দর থানাধীন ছালেহপুর গ্রামের লিটন লন্ডনি আবাসিক এলাকায় নিজ বাড়িতে উঠেছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, নাসির উদ্দিনের প্রথম স্ত্রীর নাম জাহানারা বেগম। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আজমান আলীর মেয়ে বলে তিনি। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর