বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বগুড়ার উন্নয়নে অবহেলা করিনি’

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমরা ব্যাপক কর্মসূচি তখন বাস্তবায়ন করেছি। এই বগুড়ায় কখনও একটি কখনও দু’টি আসন পেয়েছি। তবু আমরা এখানে উন্নয়নে অবহেলা করিনি। আধুনিক অনেক সুবিধা আমরাই এখানে চালু করেছি। বৃহস্পতিবার বিকালে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পর ক্ষমতায় ৯৬-তে ক্ষমতায় এসে  আমরা বাংলাদেশে শুধু উন্নয়ন করেছি। এর আগে ২১ বছর ধরে হত্যার রাজনীতি চলেছে। মুক্তিযোদ্ধারা মানবেতর জীবনযাপন করলেও তাদের খোঁজ কেউ নেয়নি। এ সময় বগুড়ার জন্য তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়, মার্শাল ল জারি করা হয়। এই রাজধানীতে প্রতি রাতে কারফিউ ছিল। ৮৬ সাল পর্যন্ত এটা চলেছে। মানুষের স্বাধীনভাবে চলার সুযোগ ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধারা অসহায় জীবনযাপন করতে শুরু করে। ২১ বছর হত্যা-ক্যু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। জিয়াউর রহমান অস্ত্রের মাধ্যম ক্ষমতা দখল করেছে, মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের হত্যা করেছে। হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করেছে। সে সময় মোট ১৯টা ক্যু হয়েছিল। বহু নেতাকে খুন করে লাশ গুম করা হয়েছিল।