বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মী আটক

news-image

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীসহ ২৬ জনকে গ্রেপ্তর করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

তিনি জানান, সদর উপজেলা থেকে তিনজন, হরিণাকুন্ডু থেকে দুজন, শৈলকুপা থেকে একজন ও কালীগঞ্জ থেকে একজন জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার বাকি ১৯ জন বিভিন্ন মামলার পলাতক আসামি বলে জানান তিনি। আটকরা হলেন : সদর উপজেলার হামদ এলাকার আনছার আলীর ছেলে আব্দুল হামিদ (৫০), মুরারীদহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে শিপন হোসেন (২৪) ও এই গ্রামের আলী আকবরের ছেলে ওবায়দুর রহমান (২৫), হরিণাকুণ্ডু উপজেলার হিজলী গ্রামের আব্দুল গফুরের ছেলে ওসমান আলী (৩৫), ঘোড়াগাছা গ্রামের দিন মোহাম্মদের ছেলে মশিয়ার রহমান (৮৯), শৈলকুপা উপজেলার আশাননগর গ্রামের অবু বকরের ছেলে নুরুজ্জামান (৪৫) ও কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।