বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ , মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ১,

news-image

 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের একটি দল। আটককৃতরা হলেন- মো. জহুরুল ইসলাম ও মো. মাইদুল ইসলাম। বুধবার ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মুনতাসিরুল জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাক জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

 

মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ১

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের বিলের মাঠ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি ও ১১টি মোবাইল সিমসহ মেহেদি হাসান কালু (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতরাত আড়াইটার দিকে সদর থানার পুলিশ আটক ও উদ্ধার অভিযান পরিচালনা করে। আটক মেহেদি হাসান একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে। 

58744_gunসদর থানার ওসি আহসান হাবিব জানান, দুর্বৃত্তরা অস্ত্র ও গুলিসহ নাশতকার পরিকল্পনার জন্য ওই এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ মেহেদি হাসান কালুকে আটক করতে পারলেও পালিয়ে যায় অন্যরা। এ সময় তার কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি ও ১১টি মোবাইল সিম উদ্ধার করা হয়।  

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে