বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি ধরতে প্রয়োজনে ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাইবার ক্রাইম বন্ধে কিছুদিনের জন্য ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ রাখা হবে। বুধবার বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজ ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পাচ্ছে। এ সুযোগ ব্যবহার করে কিছু কিছু মানুষ ক্রাইম করছে। তাই সন্ত্রাসী জঙ্গিদের ধরতে প্রয়োজন হলে কিছুদিনের জন্য হলেও ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে।
তিনি বলেন, দেশের  সকল নাগরিকদের আহ্বান জানাচ্ছি, যারা সাইবার সন্ত্রাসে লিপ্ত, যারা বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের যাকে যেখানে পান ধরিয়ে দেবেন। এ বিষয়ে গণমাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য যে যে পদক্ষেপ নেয়া দরকার তা আমরা নেবো। তিনি বলেন, যারা এ ধরনের সন্ত্রাস করছে তাদের পরিচয় কি? তারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, জামায়াত, শিবির-বিএনপি। তারা একের পর এক ঘটনা ঘটাচ্ছে। ধরা পড়লেই তাদের পরিচয় পাওয়া যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে