বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপাবলী উপলক্ষ্যে টেলিফোনে হাসিনা-মোদীর শুভেচ্ছা বিনিময়

news-image

হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সকালে ভারতের প্রধানমন্ত্রী টেলিফোন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ কথা জানিয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন। এসময় দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইটেও এই টেলিফোনালাপের কথা উল্লেখ করেছেন। এতে তিনি বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো, আমি তাকে দিপাবলীর শুভেচ্ছা জানিয়েছি। আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়েছি।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা