মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ বছর বয়স হওয়ার আগেই ৭৩ শতাংশ মেয়ের বিয়ে হয়’

news-image

 ১৮ বছর বয়স হওয়ার আগেই বাংলাদেশে ৭৩ শতাংশ মেয়ের বিয়ে হয়। তবে ছেলেদের ক্ষেত্রে বাল্যবিয়ের হার মাত্র ২ দশমিক ৮ শতাংশ।

আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গেটিং দি এভিডেন্স: এশিয়া চাইল্ড ম্যারেজ ইনিশিয়েটিভ’ শীর্ষক গবেষণায় এ তথ্য জানানো হয়।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে। গবেষণা অনুযায়ী, বাল্যবিয়ের ক্ষেত্রে অন্য দুই দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা সব চেয়ে ভয়াবহ। অন্য দিকে পাকিস্তানে ছেলেদের ক্ষেত্রে বাল্যবিয়ের হার ১৩ শতাংশ, যা অন্য দুইটি দেশের তুলনায় অনেক বেশি।


গবেষণায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের বাল্যবিয়ের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। তবে এটি একেকটি দেশের জাতীয় চিত্র নয় বলেও উল্লেখ করা হয়েছে গবেষণায়। এশিয়া চাইল্ড ম্যারেজ ইনিশিয়েটিভ একটি বহুজাতিক উদ্যোগ। ২০১০ সাল থেকে এ কার্যক্রম চলছে। এটি প্ল্যান ইন্টারন্যাশনালের ‘আই অ্যাম এ গার্ল’ ক্যাম্পেইনের আওতায় পরিচালিত হচ্ছে। বাল্যবিয়ের অন্তর্নিহিত কারণ ও প্রভাবক বিষয়ক গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২৭ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সে। ইন্দোনেশিয়ায় এ বয়সীদের ৭ দশমিক ৮ শতাংশ এবং পাকিস্তানে ১৫ দশমিক ২ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে। ইন্দোনেশিয়ায় ১৮ বছর বয়স হওয়ার আগে ৩৮ শতাংশ মেয়ের বিয়ে হয়। ছেলেদের বেলায় এ হার ৩ দশমিক ৭ শতাংশ। পাকিস্তানে ১৮ বছর বয়সের আগে মাত্র ৩৪ দশমিক ৮ শতাংশ মেয়ের বিয়ে হয়। ছেলেদের ক্ষেত্রে এ হার ১৩ শতাংশ যা উদ্বেগ জনক।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী