বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে জেএমবি সদস্য সন্দেহে আটক ১১ : ২ দিনের রিমান্ডে

news-image

রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। 
সোমবার রাতে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান,  আটককৃতদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই, বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন আরিফ ইবনে খায়ের ওরপে রিফাত, মোঃ বাবু মুন্সি ওরফে মাসুদ রানা, মোঃ খোরশেদ আলম, ওমর ফারুক, মোঃ আলহাজ মিয়া, মোঃ হেলাল উদ্দিন,আব্দুল বাছেদ, মোঃ সুজাত, আজাহার আলী, মোঃ ফরহাদ হোসেন ও মিজানুর রহমান।
এ সময় তাদের হেফাজত থেকে নিষিদ্ধ ঘোষিত জামা’তুল মুজাহিদীন (জেএমবি) সংগঠনের বিভিন্ন প্রকারের জিহাদী বই, ০৩ টি চাপাতি, একটি তালা কাটা মেশিন, ছুরি, হাসুয়া সহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র এবং সালফার (১.৫ কেজি) ও পটাশ (১০০ গ্রাম) জাতীয় বিস্ফোরক পদার্থ এবং ০৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, ‘তারা রাষ্ট্রের ভিভিআইপি, ভিআইপিসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করার পরিকল্পনা করছিল।’
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম (বার) ও পুলিশ হেডকোয়াটার্স এর এআইজি (গোপনীয়) মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশনা ও তদারকিতে, এডিসি মোঃ মাহফুজুল ইসলাম এর তত্ত্বাবধানে ও সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে