বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় বিরল প্রজাতির ১৫০টি কচ্ছপসহ আটক ১

news-image

ঢাকার অদূরে আশুলিয়া থেকে ১৫০টি বিরল প্রজাতির কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মাসুম বিল্লাহ (২৫)। আজ সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর জয় রেস্তোরার সামনে থেকে কচ্ছপগুলোসহ তাকে আটক করা হয়।  
এ ব্যাপারে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাজ্জাদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড সংলগ্ন জয় রেস্তোর সামনে অভিযান চালানো হয়। এ সময় যশোর থেকে আসা মাসুম বিল্লাহ নামের এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা দুটি কার্টনের মধ্য থেকে বিরল প্রজাতির ১৫০টি কচ্ছপ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, আটক মাসুম বিল্লাহর বিরুদ্ধে বন ও প্রণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়েরের পর সাত দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে