আখাউড়ায় ১২০ ইয়াবা জব্দ
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে ১২০পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ নারায়ণপুর গ্রামের ডালিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা জব্দ করা হয় তবে,পুলিশের উপস্থিতি টের পেয়ে ডালিম মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারিনি











