,

শিশু রাকিব হত্যায় ২ জনের ফাঁসির আদেশ (ভিডিও)

news-image

খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন।মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- শরীফ মোটরসের মালিক ওমর শরীফ ও তার দূরসম্পর্কের চাচা মিন্টু মিয়া।
বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম জানান, মামলার আরেক আসামি শরীফের মা বিউটি বেগমকে খালাস দিয়েছে আদালত।
সিলেটে চুরির অপবাদে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার পর মাস না পেরোতেই গত ৩ অগাস্ট খুলনায় রাকিব হত্যার ঘটনা ঘটে।
এর আগে, গত ১ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন নির্ধারণ করেন তিনি।
গত ৩ আগস্ট খুলনা মহানগরের টুটপাড়ার একটি গ্যারেজে শিশু রাকিবকে ধরে নিয়ে তার মলদ্বারে কমপ্রেসারের হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পরদিন শিশু রাকিবের বাবা মো. নূরুল আলম বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। আর ঘটনার পরপরই এলাকাবাসী গণপিটুনি দিয়ে মো. শরিফ ও মিন্টু খানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ পরে বিউটি বেগমকে আটক করে। খুলনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোশতাক আহমেদ তদন্ত শেষে গত ২৫ আগস্ট মামলায় তিন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। গত ১১ অক্টোবর থেকে এ মামলায় টানা ৩৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

https://www.youtube.com/watch?v=ecQusZfkKZs

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ