বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমন করলে দেশ সিরিয়া, লিবিয়া হবে

news-image

আইএস হিসেবে স্বীকৃতি আদায় করলে দেশের কি অবস্থা হবে একবার ভাবুন। সিরিয়ায়, লিবিয়া ও আফগানের যা হয়েছে তাই হবে। অত্যন্ত দুঃখজনক ব্যপার হচ্ছে এ ষড়যন্ত্র আন্তর্জাতিক ভাবেও আছে এবং বাংলাদেশের কিছু মানুষেরও আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকাল সাড়ে ১১টা গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় তিনি নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেল্টা ফান্ড গঠন করা হবে বলে আশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, নেদারল্যান্ডের প্রযুক্তি ব্যবহার করে বাংলাদের ১৬ কোটি মানুষের কৃষিখাতে ব্যপক উন্নতি সাধন করা হবে। আমাদের আশা অনেক বড়। আমরা নদী গবেষণা কেন্দ্র আছে। নদী নিয়ে যত প্রকার গবেষণা প্রয়োজন আমরা করবো। এছাড়া বর্তমানে আমাদের ডেল্টা প্লান নিয়েও কাজ চলছে।
এ সংবাদসম্মেলনে প্রধানমন্ত্রী মূলত তিনদিনের নেদারল্যান্ডস সফর নিয়ে আলচনা হয়। এর আগে তিনদিনের নেদারল্যান্ডস সফর শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন প্রধানমন্ত্রী।
গত ৩ নভেম্বর নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। তাঁর এ সফরে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বহু বিষয় আলোচিত হয়েছে। শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের সময় আলোচনায় দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সম্মত হয়েছে। পাশাপাশি জনগণের জন্য ব-দ্বীপ এলাকা নিরাপদ ও উৎপাদনশীল করার লক্ষ্যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে একমত হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন