বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে বরযাত্রীবহরে হামলা নববধূ ছিনতাই

news-image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বরযাত্রীবহরে হামলা চালিয়ে অস্ত্রের মুখে নববধূকে ছিনিয়ে নিয়ে গেছে একদল সন্ত্রাসী। তাদের হামলায় বরসহ পাঁচজন আহত হয়েছেন। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে শুক্রবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুরে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও চৌধুরীবাড়িতে শুক্রবার বিয়ে করেন রূপগঞ্জের দাউদপুর পুটিয়া গ্রামের জহিরুল হকের ছেলে নাদিম। রাতে কনেকে নিয়ে প্রাইভেট কারে রূপগঞ্জের বাড়ি ফিরছিল বরপক্ষ। পথে উপজেলার রসুলপুর নামক স্থানে বরের গাড়িটির গতি রোধ করে টেকপাড়া এলাকার মোফাজ্জল, আলমগীর, রাকিবসহ সাত-আট সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বর নাদিমসহ তাঁর সহযাত্রীদের পিটিয়ে নববধূকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় নাদিমসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।


নববধূর বাবা জানান, গত ঈদের দিন নামাজের পর একটি তুচ্ছ ঘটনায় ওই সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করার পর থেকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল তারা। এদিকে ওই ঘটনায় শুক্রবার রাতে কনের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নববধূকে উদ্ধার করা যায়নি। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, পুলিশ রাতেই নববধূকে উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে।

এ জাতীয় আরও খবর

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ