,

চট্টগ্রামে এক সাথে ছয় সন্তান প্রসব

news-image

চট্টগ্রামের ফটিকছড়ির রাফিয়া আনোয়ার (২৫) নামে এক প্রসূতি নারী এক সাথেই ছয় সন্তান প্রসব করেছেন। তবে ভূমিষ্ট ছয় সন্তানের মধ্যে ইতোমধ্যে চার জনই মারা গেছে।শনিবার সকাল ১০টার পর নগরীর জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে রাফিয়া এসব বাচ্চা প্রসব করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভূমিষ্ট হওয়া ছয় সন্তানের মধ্যে একটি ছেলে সন্তান আর পাঁচটি কন্যা সন্তান। এদের মধ্যে দুজন ভূমিষ্ট হওয়ার পরপর এবং দুজন কিছুক্ষণ পর মারা যায়। আর দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেবি কেয়ার ইউনিটে পাঠানো হয়েছে। অপরিপক্ক অবস্থায় গর্ভধারণের ২৪ সপ্তাহের মধ্যে ভূমিষ্ট হওয়া এসব সন্তানদের ওজনও খুব কম হয়েছে। প্রসবকৃত স্বাভাবিক সন্তানের ওজন ২ হাজার ৫০০ গ্রাম হওয়ার কথা থাকলেও ভূমিষ্ট এসব সন্তানের মধ্যে তিনজনের ওজন পাঁচশ গ্রাম অপর তিন জনের ওজন ছয়শ গ্রাম। 

সন্তান জন্মদানকারী রাফিয়া আনোয়ার (২৫) ফটিকছড়ি উপজেলার ছাদেক নগরের বাসিন্দা আবুধাবী প্রবাসী ইয়াকুবের স্ত্রী। দ্বিতীয়বার সন্তান প্রসবের সময় এ ঘটনা ঘটে। এরআগে তার জেসমিন নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের প্রধান নির্বাহি কর্মকর্তা ডা. রুবি দত্ত বাংলামেইলকে বলেন, ‘আজ সকালে একই সাথে ছয়টি সন্তান প্রসব করেন রাফিয়া আনোয়ার। মাত্র ২৪ সপ্তাহের গর্ভধারণ অবস্থায় সম্পূর্ণ স্বাভাবিকভাবে কোনো ধরণের অস্ত্রপচার ছাড়াই এসব সন্তান প্রসব হয়। অপরিপক্ক অবস্থায় এসব সন্তান ভূমিষ্ট হওয়ায় এসব শিশুদের বাঁচার সম্ভবনা নেই।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ