বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া দেশে ফেরার পর পৌর নির্বাচনে অংশ নেয়া বিষয়ে সিদ্ধান্ত

news-image

আগামী পৌর নির্বাচনে বিএনপি অংশ নিতে পারে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার সকালে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার পর পৌর নির্বাচনে অংশ নেয়া বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।  তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান মওদুদ। মওদুদ আরও বলেন, এর আগে ছয় সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলাম। সরকারের ব্যবহার দেখেছি। সরকারের সেই ব্যবহার অব্যাহত থাকলে তা প্রতিহত করতে হবে।  শ্রদ্ধা নিবেদনের সময় মওদুদ আহমেদের সঙ্গে আরও ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, মাহবুবুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, এডভোকেট মাহবুব উদ্দিন খোকন, শিরিন সুলতানা প্রমুখ। পরে বিএনপির অঙ্গ সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে