বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন’

news-image

রেলপথ মন্ত্রী মজিবুল হক বলেছেন, 'তথাকথিত আন্দোলন ব্যর্থ হয়ে খালেদা জিয়া বিদেশে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। বিদেশি হত্যা এবং গুপ্ত হত্যার জন্য ইন্দন দিচ্ছেন। বেগম খালেদা জিয়া ও তার সঙ্গে যারা রাজনীতি করেন, তারা স্বাধীনতা বিরোধী। তাদের তিনি উস্কানি দিয়ে দেশে নৈরাজ্য, নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীর বনমালা ও তালুটিয়ায় রেল লাইনের উপর স্থাপিত দুটি লেভেল ক্রসিংয়ে ফ্লাসিং লাইট ও ওয়ার্ণিং বেল স্থাপন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 
 
মন্ত্রী আরও বলেন, 'যতই নাশকতামুলক কর্মকাণ্ড করেন না কেন, মানুষ হত্যা করেন না কেন, আপনাকে অবশ্যই শেখ হাসিনার কাছে পরাজিত হতে হবে।' এসময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, মহাপরিচালক আমজাদ হোসেন, ফ্লাসিং লাইট ও ওয়ার্ণিং বেল প্রযুক্তির উদভাবক আমিরুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন।
 
দেশে ৯৪৬টি মানুষ বিহীন দুটি লেভেল ক্রসিংয়ে রয়েছে। এর মধ্যে গাজীপুরের টঙ্গী ধীরাশ্রম সেকশনের বনমালা ও টঙ্গী পূবাইল সেকশনে তালুটিয়া এলাকায় রেল লাইনের উপর স্থাপিত মানুষ বিহীন দুটি লেভেল ক্রসিংয়ে ফ্লাসিং লাইট ও ওয়ার্ণিং বেল স্থাপন করা হয়। এ প্রযুক্তির ফলে লেভেল ক্রসিংয়ের ১০০ মিটারের মধ্যে রেলগাড়ি আসলে নিজে থেকে ফ্লাসিং লাইট জ্বলবে এবং ওয়ার্নিং বেল বেজে ওঠবে। এতে করে লেভেল ক্রসিং ব্যবহারকারীরা সাবধান হতে পারবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা