বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টরন্টোতে পদ্মাসেতু দুর্নীতির মামলার শুনানি আজ

news-image

কানাডার অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালতে পদ্মাসেতু দুর্নীতির মামলার শুনানি আবার অনুষ্ঠিত হচ্ছে আজ ৬ নভেম্বর। বাংলাদেশের পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির মামলা কয়েক বছর ধরে টরন্টোতে চলছে।
 
বিচারক এম ম্যাকলয়েডের আদালতে অভিযুক্তরা হচ্ছেন- কানাডার নাগরিক কেভিন ওয়ালেস, ভারতীয় বংশোদ্ভূত ক্যানাডিয়ান রমেশ শাহ, বাংলাদেশ বংশোদ্ভূত ক্যানাডিয়ান মোহাম্মদ ইসমাইল এবং জুলফিকার আলী ভূঁইয়া।
 
আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরু হলে অন্যতম আসামি বাংলাদেশ-কানাডার দ্বৈত নাগরিক জুলফিকার আলী ভূঁইয়া বিশ্বব্যাংকের কাছে থাকা প্রমাণ আদালতে উপস্থাপনের আবেদন জানান। সেই প্রেক্ষিতে অভিযোগের প্রমাণ দিতে কানাডার আদালত বিশ্বব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে।
 
এর আগে অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিস পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রমাণ দিতে বিশ্বব্যাংককে নির্দেশ দিয়েছিলো। বিশ্বব্যাংক এই নির্দেশের বিরুদ্ধে আপিল করে।
 
এদিকে, বহুল আলোচিত পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালসহ  সাতটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান পক্ষ হয়েছে। কানাডার সুপ্রীম কোর্টে নির্ধারিত আপিল শুনানিতে এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে তাদের আইনজীবীরাও বক্তব্য উপস্থাপন করবেন।
  
কানাডার সর্বোচ্চ আদালত  সুপ্রীম কোর্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), ইউরোপীয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ, ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক এবং নরডিক ইনভেস্টমেন্ট ব্যাংক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে মামলার পক্ষ হতে অনুমোদন দিয়েছেন। ইতিমধ্যে তারা আদালতে লিখিতভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করে বক্তব্য জমা দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে