,

শাহজালালে ১৪ কেজি সোনা উদ্ধার, বিমান জব্দ

news-image

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ১৪ কিলোগ্রাম সোনার বার জব্দ করেছে ঢাকা শুল্ক বিভাগের একটি গোয়েন্দা দল। এ ঘটনায় বিমানটিকে জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার ঢাকা শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকারের মুঠোফোনে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। 
ওই খুদেবার্তায় আরও জানানো হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আসা আরএক্স ৭৮৩ ফ্লাইটটি ঢাকার এই বিমানবন্দরে অবতরণ করে আজ সকাল আটটা ১৬ মিনিটে। গোয়েন্দা সদস্যরা এর ভেতরে তল্লাশি চালিয়ে সিট কভারের নিচ থেকে ওই সোনার বারগুলো উদ্ধার করেন।

শহীদুজ্জামান আরও জানান, এই সোনা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে বিমানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির