বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ হত্যার সঙ্গে আইএস-এর কোনো সম্পৃক্ততা নেই : ডিআইজি

news-image

বাংলাদেশে আইএস-এর কোনো অস্তিত্ত্ব নেই বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। তিনি বলেছেন, পুলিশ হত্যার সঙ্গে আইএসর কোনো সম্পৃক্ততা নেই। আইএসের নাম ধরে এ ধরনের কর্মকাণ্ড ঘটনো হচ্ছে। সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া দুর্বৃত্ত্বদের হামলায় পুলিশ নিহতের ঘটনাস্থল পরিদর্শনে এসে আজ বৃহস্পতিবার বিকেলে তিনি এসব কথা বলেন।


এ সময় তিন আরো বলেন, ৭৫ এর ঘাতক আর ২০১৩-১৪ সালে দেশে যারা অরাজকতার সৃষ্টি করেছে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং আবার যুদ্ধ অপরাধীদের বাজানোর জন্য দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমি মনে করি তারাই এ ঘটনার সঙ্গে জড়িত।   অস্ত্র থাকা সত্যেও পুলিশের উপর হামলাকে পুলিশের দুর্বলতা প্রকাশ পায় কি এমন প্রশ্নের জবাবে ডিআইজি আরো বলেন, পুলিশ হত্যার ঘটনায় পুলিশের দুর্বলতাতো আছেই। যারা এই দুর্বলতার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


ঘটনাস্থল পরিদর্শনে এসময় ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি সাভারের এনাম মেডিকেলে আহত পুলিশ সদস্য নুর আলমকে দেখতে যান। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা