বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেখক-প্রকাশকদের নিরাপত্তা বিধানে জাতিসংঘের আহ্বান

news-image

বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকিতে থাকা লেখক ও প্রকাশকদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন (ইউএনএইচআর)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউএনএইচআর’র হাইকমিশনার জেইদ রা’আদ আল-হুসেইন এ তাগিদ দেন। এতে তিনি লেখক, প্রকাশক ও ব্লগারদের ওপর ক্রমাগত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
জেইদ রা’আদ আল-হুসেইন বলেন, চলতি বছর অন্তত পাঁচজন বাংলাদেশি লেখক ও প্রকাশক উগ্রপন্থিদের হাতে খুন হয়েছেন। দু’জন বিদেশি নাগরিককেও হত্যা করা হয়েছে। এছাড়া আরো অনেকের পর হামলা করা হয়েছে এবং হুমকি দেয়া হয়েছে।
তিনি বলেন, এমন আরো হত্যাকা- সংঘটিত হওয়ার আগেই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া প্রয়োজন। এজন্য অপরাধীদের বিচারের আওতায় আনা ও লেখক, প্রকাশক এবং অন্য আরো যাদের হুমকি দেয়া হয়েছে, তাদের নিরাপত্তা বিধান জরুরি।
বিবৃতিতে জেইদ রা’আদ আল-হুসেইন আরো বলেন, আমি রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতি এমন হত্যা ও হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপনের আহ্বান জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে