বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায়মা-বাবার অভিযোগে ছেলের কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মা-বাবার অভিযোগে সোহাগ মিয়া (২৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবীব এ রায় দেন।সাজাপ্রাপ্ত সোহাগ মিয়া আখাউড়া পৌরশহরের মালদারপাড়ার নূরু মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সকালে বাবা নূরু মিয়া ও মা হোসনা বেগম এলাকাবাসীর সহযোগিতায় ছেলে সোহাগকে অভিযোগসহ পুলিশের হাতে তুলে দেয়।
দুপুর ১টার দিকে পুলিশ সোহাগকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে