,

আজ গণজাগরণ মঞ্চের প্রতীকী ‘কফিন মিছিল’

news-image

প্রকাশক হত্যা ও প্রকাশ-লেখকদের ওপর হামলার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে প্রতীকী ‘কফিন মিছিল’ করবে গণজাগরণ মঞ্চ। বুধবার গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর শাহবাগ থেকে বেলা ১১টায় কফিন মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করবে।
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে কুপিয়ে হত্যার অপচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত মঙ্গলবার (৩ নভেম্বর) সারা দেশে আধা বেলা হরতাল পালন করে গণজাগরণ মঞ্চ।
ওই হরতাল কর্মসূচি শেষে মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার আজকের এই ‘কফিন মিছি​ল’ কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া আগামীকাল শাহবাগের প্রজন্ম চত্বরে ‘মুক্তচিন্তার সংহতি সমাবেশ’ কর্মসূচিও রয়েছে গণজাগরণ মঞ্চের।-প্রথম আলো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর