বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জানমাল রক্ষায় সন্ত্রাসীদের ওপর গুলি ছুড়তে র‌্যাব-পুলিশের নির্দেশ (ভিডিও)

news-image

দায়িত্ব পালনের সময় জীবন ও জানমাল রক্ষায় প্রয়োজনে সন্ত্রাসীদের ওপর গুলি ছুড়তে বাহিনী সদস্যদের কঠোর নির্দেশ দিয়েছে র‌্যাব ও পুলিশ। সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিল্প পুলিশের এক সদস্য নিহত হওয়ার পর এমন ঘোষণা দেয়া হয়েছে বলে জানালেন র‌্যাবের মহাপরিচালক ও চট্টগ্রাম পুলিশ কমিশনার।
সন্ত্রাসী যত বড়ই হোক না কেন নিরীহ মানুষকে হত্যা করে, রাষ্ট্রের সাথে যুদ্ধ করে কেউ পার পাবে না বলেও জানান তারা।
গাবতলীতে সন্ত্রাসীদের হামলায় পুলিশ সদস্য নিহত হওয়ার পর থেকেই দেশের চেকপোস্টগুলোতে আরো সতর্কতা জারি করে পুলিশ প্রশাসন। সড়ক, মহাসড়কের চেক পোস্টগুলোতে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়। কিন্তু এরপরও সাভারের চেকপোস্টে ঘটে হামলার ঘটনা।
তাই দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে র‌্যাব ও পুলিশ।
র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, নিরীহ মানুষ হত্যা করা, সরকারি নিরাপত্তা বাহিনীর উপর হামলা যারা করার চেষ্টা করছেন তারা কিছুই অর্জন করবেন না। মা-বাবা, ভাই-বোনদের অনুরোধ করব যাদের ভাই, যাদের সন্তান, যাদের বাবা এ ধরণের কাজে জড়িত তাদেরকে ফেরত নিয়ে আসবেন। রাষ্ট্রের শক্তির সঙ্গে এই সমস্ত করে পার পাওয়া যাবে না।
সিএমপি কমিশনার আবদুল জলিল ম-ল বলেন, কখনই আমরা সন্ত্রাসীদের গুলিতে আহত বা নিহত হতে চাই না। আমার নির্দেশনা একই থাকবে যে, আহত কিংবা নিহত হওয়ার আগেই যেন পুলিশের গুলিটা যেন সন্ত্রাসীর গায়ে বিদ্ধ হয়।
পাশাপাশি পুলিশকে হত্যা করে যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্তারা।
সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের শিগগিরই রুখে দেয়ারও আশ্বাস দিয়েছেন এই দুই কর্মকর্তা।

সূত্র : সময়টিভি

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে