বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামদায় শাণ দেওয়া সেই দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার

news-image

 রামদায় শাণ দেওয়া সেই দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় রামদায় শাণ দেওয়া সেই দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  বুধবার বিকেল পৌনে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন-এর সুপারিশে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী তাঁর নির্বাহী ক্ষমতা বলে এই দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শ্রাবণ মিজান ও চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা। তাঁরা দুজন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর সমর্থক বলে পরিচিত। সোমবার সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল আবাসিক হলের তৃতীয় তলার বারান্দায় দুজনকে রামদায় শাণ দিতে দেখা যায়। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা বলেন, সংঘর্ষের সময় তোলা দুই শিক্ষার্থীর ছবি গণমাধ্যমে এসেছে। বিষয়টি আমাদের জন্য খুব বিব্রতকর। আমরা তাঁদের অ্যাকাডেমিকভাবে চিহ্নিত করেছি। বুধবার বিকেলে উপাচার্য তাঁর নির্বাহী ক্ষমতাবলে তাঁদের বহিষ্কার করেন। ওই দুই শিক্ষার্থীকে নোটিশ দেওয়া হবে। নোটিশের যথাযথ উত্তর দিতে না পারলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে