বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্থির এক সময় পার করছে বাংলাদেশ

news-image

একের পর এক অঘটন। ক্ষমতাসীনদের ভাষায় বিচ্ছিন্ন ঘটনা। বড় ভাই, ছোট ভাই তত্ত্ব। হামলা, হুমকি। বিপর্যস্ত বাংলাদেশ। সর্বশেষ দুর্ঘটনা বুধবার সকালে। আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেলো এক পুলিশ সদস্যের। আরেক পুলিশ সদস্যের অবস্থাও আশঙ্কাজনক। রাজধানীতে পুলিশ খুনের ১৩ দিনের মাথায় আরেক পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটলো।

প্রকৃত বিচারে গত এক মাসের কিছু সময় ধরে অস্থির এক সময় পার করছে বাংলাদেশ। দুই বিদেশী হত্যা, হোসনি দালানে হামলা, প্রকাশক খুন, পুলিশ খুন, একের পর এক হুমকি। এ চরম বিপর্যয়ের সময়ে দুটি বিষয় পর্যবেক্ষকদের দুশ্চিন্তাগ্রস্থ করেছে। যদিও দোষারোপের রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। তবে বিপদের সময়ে ঐক্যের নজির সারা দুনিয়াতেই দেখা যায়। কিন্তু আমাদের রাজনীতিবিদেরা যথারীতি দোষারোপ অব্যাহত রেখেছেন। আর খুঁজে ফিরছেন ষড়যন্ত্র। প্রকৃত অপরাধীরা এখন তালিয়া বাজাচ্ছে। গোয়েন্দা ব্যর্থতার সমালোচনা আছে। আবার বহু ক্ষেত্রে গোয়েন্দারা সঠিক প্রতিবেদনই দিচ্ছেন। যদিও এসব প্রতিবেদন কতটা আমলে নেয়া হচ্ছে সে আলোচনা রয়েছে। তদন্তের আগেই রায় ঘোষণা চলছে হরদম। এদেশে এখন সবাই সবকিছু জানেন। শুধু ব্যবস্থাই লক্ষ্য করা যাচ্ছে না। মানুষ অনিরাপদ বোধ করছেন। লেখক-বুুদ্ধিজীবী-নাগরিক সমাজের প্রতিনিধিরা পালন করছেন ভয়ঙ্কর নীরবতা। 

গত কয়েকদিন থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। হাই এলার্টের কথা শোনা যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু অঘটন থামানো যাচ্ছে না। নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনের পিতা জনবুদ্ধিজীবী আবুল কাসেম ফজলুল হক চলমান পরিস্থিতির জন্য বাংলাদেশের রাজনীতির বিবদমান দুটি গ্রুপকেই দায়ী করেছেন। শুভবুদ্ধির উদয় চেয়েছেন তিনি। দুঃখজনক হলেও সত্য তেমন কোন লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে