মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্ডি ক্র্যাশের দাম ৫৯০ কোটি ডলার!

news-image

জনপ্রিয় গেম ক্যান্ডি ক্র্যাশ সাগার নির্মাতা প্রতিষ্ঠান কিং ডিজিটালকে ৫৯০ কোটি ডলারে অধিগ্রহণ করেছে অ্যাক্টিভিশন ব্লিজার্ড। জনপ্রিয় গেম কল অব ডিউটি এবং ওয়ার্ল্ড অব ওয়ারক্র্যাফটেরও নির্মাতা অ্যাক্টিভিশন। এক বিবৃতিতে অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে অ্যাক্টিভেশন ব্লিজার্ড কর্তৃপক্ষ। বিশ্বের সবচেয়ে বিক্রিত কনসোল গেম দ্য কল অব ডিউটি এবং মুঠোফোন উপযোগী সবচেয়ে জনপ্রিয় গেম ক্যান্ডি ক্র্যাশের নির্মাতা কিং ডিজিটাল এবং অ্যাক্টিভিশন ব্লিজার্ডের একীভূত হওয়ার বিষয়টি বিশ্বের গেমিং শিল্পে গুরুত্বপূর্ণ এক ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে।
অ্যাক্টিভিশন ব্লিজার্ডের প্রধান নির্বাহী ববি কোটিক বলেন, ‘গেম খেলতে পছন্দ করেন এমন ব্যক্তিদের চমকপ্রদ সব অভিজ্ঞতা দিতেই আমাদের এই অধিগ্রহণ। কিং ডিজিটাল এন্টারটেইনমেন্টের তৈরি গেমস খেলোয়াড়দের মধ্যে ৬০ শতাংশই নারী। এটি উল্লেখযোগ্য এক বিষয়। আমরা নতুন করে এ বিষয়টি নিয়েও ভাবছি।’ গত বছর বেশ কয়েকটি গেমিং কোম্পানি অধিগ্রহণ এ খাতটির বিপুল আয়ের সম্ভাবনার বিষয়টি তুলে ধরেছিল। ২০০ কোটি ডলারে ফেসবুক ভার্চ্যুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠান অকুলাস ভিআর, আমাজন টুইসকে কিনে নেয় ৯৭ কোটি ডলারে এবং মিনিক্র্যাফট গেমকে মাইক্রোসফট কিনে নেয় ২৫০ কোটি ডলারে।


২০০৮ সালে অ্যাক্টিভিশন এক হাজার ৮৮০ কোটি ডলারে ওয়ারক্র্যাফটের প্রকাশক ব্লিজার্ডের সঙ্গে একীভূত হয়ে অ্যাক্টিভিশন ব্লিজার্ড নামে কার্যক্রম শুরু করে। এবার নতুন করে কিং ডিজিটালকে অধিগ্রহণ করে নিলো প্রতিষ্ঠানটি। নতুন নেতৃত্বে থাকছেন প্রধান নির্বাহী কর্মকর্তা রিকার্ডো জাকোনি, প্রধান ক্রিয়েটিভ কর্মকর্তা সেবস্টেইন ক্নুটসন এবং প্রধান পরিচালন কর্মকর্তা স্টিফেন কুরগান। নতুন এ নেতৃত্ব অ্যাক্টিভিশন ব্লিজার্ডকে আরও সামনে নিয়ে যাবে বলে আশাবাদী ববি কোটিকও। নতুন এই অধিগ্রহণটি আয় এবং আর্থিক অবস্থানের দিক দিয়ে বর্তমানের সেরা ১০ গেমিং পাবলিক প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত করেছে অ্যাক্টিভিশন এবং কিং ডিজিটালকে।
বিবিসি ও ভেঞ্চার ভিট

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী