,

রাবিতে গ্রেনেড উদ্ধার

news-image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদের সামনের খোলা জায়গায় গ্রেনেড পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রেনেডটি পেয়ে দড়ি দিয়ে তার চারপাশ ঘিরে রেখেছে মতিহার থানা পুলিশ। তবে কে বা কারা গ্রেনেডটি রেখে গেছে সেটা জানা যায়নি বলে জানান মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান জানিয়েছেন, সকালে মাঠ পরিষ্কার করেতে গিয়ে কর্মচারীরা বোমাটি দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে দড়ি দিয়ে বোমাটির চারদিক ঘিরে রাখে। তবে মসজিদ চত্বরে গ্রেনেড পড়ে আছে-এটি চিন্তার বিষয়। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করতে বলেছি। তারা বিষয়টি ক্ষতিয়ে দেখবে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, কেন্দ্রীয় মসজিদ চত্বরে একটি গ্রেনেড পড়ে আছে। তবে সেটি সক্রিয় কি নিস্ক্রিয় সেটা বলা সম্ভব হচ্ছে না। র‌্যাব-৫ এর বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে।


বর্তমানে টিমটি জয়পুরহাটে অবস্থান করায় শীঘ্রই গ্রেনেডটি উদ্ধার করে নিস্ক্রিয় করা সম্ভব হচ্ছে না। র‌্যাবের বোমা বিশেষজ্ঞ টিম যতক্ষণ না আসবে, ততক্ষণ পর্যন্ত মসজিদ চত্বরে গ্রেনেডটিকে সর্তকতার সাথে ঘিরে রাখা হবে। তবে বিষয়টি গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখা হবে বলে জানান তিনি। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে