বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের বেতন হবে নতুন স্কেলে

news-image

ডেস্ক রিপোর্ট : যেসব ক্যাডার কর্মকর্তা গত জুলাই থেকে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পেয়েছেন, তাদের এ সুবিধা বাতিল হবে না। আর যারা এ সুবিধা পাননি, তারা অষ্টম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন জারির আগে তা নিতে পারবেন। তবে প্রজ্ঞাপন জারির পর সবকিছুই নতুন নিয়মে চলবে।
মঙ্গলবার সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের বেতন হবে অষ্টম জাতীয় বেতন স্কেলে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পহেলা জানুয়ারি থেকে নতুন বেতনের টাকা তুলতে পারবেন।
জানা গেছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন মন্ত্রণালয় সাতটি বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়েছে। ২ জুলাই থেকে তা কার্যকরও হয়েছে। কিন্তু অষ্টম জাতীয় বেতন স্কেলে উল্লেখিত সুবিধা দুটি বাতিল করা হয়। কিন্তু ইতিমধ্যে যারা এ সুবিধা পেয়েছেন সেটি বহাল থাকবে কিনা তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সৃষ্টি হয়েছে সংশয়ের। টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্ত ক্যাডাররা তাদের সুবিধা বহাল রাখার জন্য অর্থমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার বৈঠক শেষে এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন জারির আগে যেসব ক্যাডার কর্মকর্তা সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পেয়েছেন, তাদের এ সুবিধা বাতিল করা হবে না। তবে প্রজ্ঞাপন জারির পর সবকিছু নতুন নিয়মে চলবে। তিনি আরও বলেন, নতুন বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল থাকছে না। এটা একেবারে উঠিয়ে দেয়া হচ্ছে। এটার আর প্রয়োজন পড়বে না। এজন্য কোনো প্রকার প্রভাব পড়বে না বলে আমি মনে করি।’ মুহিত বলেন, আগামী ডিসেম্বর মাসের বেতন হবে নতুন স্কেলে। সেটি পাবেন জানুয়ারিতে। ওই বেতনের সঙ্গে এরিয়ার যাবে কিনা- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এটা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টস অফিসারদের ওপর নির্ভর করছে। যারা সবগুলো বিল করতে পারবে, তারা পাবেন। তবে সচিবালয়ে হয়তো কিছুটা সমস্যা হবে। কারণ সংখ্যাটা অনেক বড়। পাওনা তো হয়েই থাকবে, সে পাবেনই।’ তিনি বলেন, দেরি হলে ভালো, জমা হয়ে থাকল। বৈঠকে অর্থমন্ত্রীর কাছে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিনিধিদের পক্ষ থেকে আটটি দাবি তুলে ধরা হয়। এগুলো হচ্ছে অষ্টম জাতীয় বেতন স্কেলের ধাপ ২০টির পরিবর্তে ১৫ থেকে ১৬টিতে নির্ধারণ, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য চার বছর চাকরি পূর্তির পর সিলেকশন গ্রেড ও ৮, ১২, ১৫ বছর চাকরির পর ১ম, ২য় ও ৩য় টাইম স্কেল প্রদান করা। এছাড়া পদোন্নতির সুযোগ সৃষ্টির লক্ষ্যে পাঁচ বছর চাকরি পূর্তিতে নির্বাহী প্রকৌশলী বা সমমানের পদে, আট বছরে উপবিভাগীয় প্রকৌশলী পদে, ১৫ বছরে নির্বাহী প্রকৌশলী পদে, ২০ বছরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে এবং ২৫ বছর পূর্তিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদের বেতন স্কেল প্রদান বা পদোন্নতির বিধান রাখা। তাদের দাবিতে আরও উল্লেখ করা হয়, সব পদোন্নতির ক্ষেত্রে একই পদ্ধতিতে বেতন স্কেল পরিবর্তন, প্রাথমিক নিযুক্তিতে ২টি অতিরিক্ত বর্ধিত বেতন অথবা মূল বেতনের ১০ শতাংশ টেকনিক্যাল ভাতা প্রদান। এছাড়া সরকারের বিদ্যুৎ কোম্পানিসহ বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত সমন্বিত একই বেতন স্কেল এবং পদোন্নতিসহ অন্যান্য সুবিধা প্রদান, পলিটেকনিক শিক্ষকসহ টিভিইটি শিক্ষকদের জন্য উৎসাহজনক পৃথক বেতন স্কেল, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষকদের অধিকতর গুরুত্ব দেয়ার জন্য এসএসসি (কারিগরি) শিক্ষকসহ সব বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান।
 
সুএ : যুগান্তর 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে