,

বিলুপ্ত ছিটমহলে বিশেষ ব্যবস্থায় কৃষিঋণ

news-image

বাংলাদেশে অন্তর্ভুক্ত ছিটমহলের বাসিন্দাদের কৃষি জমির মালিকানা সংক্রান্ত সমস্যা এখনও নিস্পত্তি হয়নি। এরপরও এসব জমির বিপরীতে বিশেষ ব্যবস্থায় কৃষি ঋণ দিতে পারবে ব্যাংক। তবে সে ক্ষেত্রে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, বিলুপ্ত ১১১টি ছিটমহলের বাসিন্দাদের অনুকূলে কৃষিঋণ দেওয়ার ক্ষেত্রে জমির মালিকানা সংক্রান্ত সমস্যা নিস্পত্তি না হওয়া পর্যন্ত মালিকের ছবিসহ উপজেলা নির্বাহী অফিসার বা সাব রেজিস্টারের প্রত্যয়নপত্রের বিপরীতে কৃষিঋণ বিতরণ করা যাবে। জমির মালিকানা নিশ্চিত করা না গেলে নাগরিকত্ব সনদ যাচাই করে শস্য বন্ধকীর বিপরীতে দুই বা ততোধিক কৃষকের অনুকূলে গ্রুপ ভিত্তিতে ঋণ দেওয়া যাবে।
 
এর আগে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের কৃষি ঋণ দিতে গত ২ আগস্ট সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়, এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে অন্যান্য স্থানের মতো কৃষিঋণ বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত পরিপালনে অন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে ১০ টাকায় অ্যাকাউন্ট খোলার ব্যবস্থাসহ তাদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনতে বিভিন্ন নির্দেশনা দিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর