,

টেলিভিশনের শীর্ষ ৮ খবর

news-image

শোকাবহ জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে, খবরগুলো প্রধান শিরোনাম হয়েছে সবগুলো চ্যানেলে। আবার অবিলম্বে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানিয়েছে বিএনপি এ খবরটিও গুরুত্ব পেয়েছে চ্যানেলগুলোতে। এছাড়া জাগৃতি প্রকাশনীর সত্তাধিকারী দীপনের খুনিদের এখনো সনাক্ত করা যায়নি। আর শান্তিপূর্নভাবে পালিত হল গনজাগরণ মঞ্চের ঢাকা আধাবেলা হরতালের খবরগুলোও সবগুলো চ্যানেলে প্রচারিত হয়েছে। এছাড়া গুরুত্ব দিয়ে প্রচারিত হয়েছে সাম্প্রতিক হত্যাকান্ডে দেশি বিদেশি যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে খালেদা জিয়া ও তারেক রহমানের যোগাযোগ করার তথ্য সরকারের কাছে রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর