,

হত্যা মামলা গয়েশ্বর, খোকাসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

news-image

রামপুরা থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকাসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।মামলায় দেওয়া চার্জশিট আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার (৩ নভেম্বর) এ পরোয়ানা জারি করেন।

২০১৩ সালের ২৯ মার্চ বিএনপি-জামায়াত জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে মুনসুর প্রধানীয়া নামে এক ব্যক্তি হত্যা ঘটনায় এ মামলা দায়ের করা হয়।চলতি বছরের ২০ মার্চ গয়েশ্বর ও খোকাসহ ৪৯ জনকে আসামি করে মামলার চার্জশিট দেওয়া হয়। 

চার্জশিটে সাদেক হোসেন খোকাসহ ২১ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা ‍জারির আবেদন করা হয়। চার্জশিটে পলাতক দেখানে ২১ আসামি ও জামিনে থাকা ১৪ আসামি আদালতে অনুপস্থিত থাকায় মোট ৩৫ জনের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর